মুর্শিদাবাদ জেলাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের | ঘটনাটি ঘটেছে বুধবার সাগরদীঘি থানার ছামুগ্রাম এলাকায়| স্থানীয় সূত্রে খবর স্কুটির সঙ্গে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই করা লরির সংঘর্ষের ফলেই মৃত্যু হয় তিনজনের।
পুলিশি সূত্রে খবর, মৃতরা একই পরিবারের তিনজন সদস্য, মা,ছেলে এবং ওই পরিবারেরই অন্য একজন সদস্য | তাদের নাম সোম মন্ডল, বীথিকা মন্ডল ও সঞ্চিতা মন্ডল| পুলিশরা জানায়,এই তিনজন বুধবার রাতে থানা থেকে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন| ঠিক তখনই উল্টো দিক থেকে আসছিল সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছাই বোঝাই করা ট্র্যাকটি| ট্র্যাকটি ছামুগ্রাম এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্ক্যুটি টিকে এবং স্কুটি থেকে ছিটকে পড়ে যায় তিন যাত্রী, ঠিক তখনই ট্রাকটি পিষে দিয়ে চলে যায় ওই তিনযাত্রীকে। ঘটনাটির খবর পেয়েই সেই স্থানে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ এবং সেই লরিটিকে আটক করেছে পুলিশ |
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শই এই এলাকায় এরকম ঘটনা ঘটতে দেখা যায় কিন্তু তাও তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বা প্রশাসনের কোন গ্রাহ্যই নেই এই বিষয়গুলির ওপরে | আজ এই গাফিলতির ফলে অকালে প্রাণ হারালেন এই তিন যাত্রী বাসিন্দা|
অপরদিকে বুধবার রাতেই আরো এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের ফারাক্কা অঞ্চল| এই এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারি নাইট সার্ভিস বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয় চালকের এবং আহত হয় বেশ কিছু যাত্রী |
পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটে ফারাক্কা থানার এনটিপিসি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কে | মৃত চালকের নাম সমর চৌধুরী, তিনি মালদা জেলার বাসিন্দা | প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,ফারাক্কা যাওয়ার আগেই যানজটের সন্দেহে এনটিপিসি থেকে বিপরীত রাস্তায় চলে যায় ওই বাসটি এবং তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা |
এই সংঘর্ষের ফলে বাস চালকের মৃত্যু হওয়ার সাথে সাথে জখম হয় বেশ কিছু যাত্রীও | তাদের রাতেই ফারাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটির ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় ওই অঞ্চলে | তবে বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই সমস্ত যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ |