সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপ্ত কলকাতার মৈত্রেয়ী দেবীর সঙ্গে রোমানিয়ার মির্চা এলিয়াডের সম্পর্কের কথা কমবেশি সবারই জানা। হ্যাঁ,সেই সম্পর্ক পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু ভারত ও রোমানিয়ার সম্পর্ক কে অনেক মজবুত করেছে তাঁদের আত্মজীবনী। মির্চা এলিয়াডের বই পড়ে কলকাতা কে জেনে গত মঙ্গলবার অর্থাৎ ৩১শে মে সেই কলকাতার শতাব্দী প্রাচীন বিখ্যাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে মৌ স্বাক্ষর করলো রোমানিয়ার একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় বেবস-বোলয়াই ইউনিভার্সিটি।
আগত ৫ বছরের জন্য এই মৌ স্বাক্ষর হল কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বেবস-বোলয়াই ইউনিভার্সিটির মধ্যে। এই মৌ এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় এর মধ্যে ছাত্রছাত্রী, অধ্যাপক এবং গবেষক বিনিময় হবে। অর্থনৈতিক ভাবে মৌ এর সমস্ত কর্মসূচির খরচ চলবে দুই বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে। পরিকাঠামোগত ভাবে রোমানিয়ার এই বিশ্ববিদ্যালয় গবেষণার কাজে এবং আরও নানান ভাবে নানান কাজে সাহায্য করবে কলকাতা বিশ্ববিদ্যালয় কে।
দিল্লির রোমানিয়ান দূতাবাস থেকে কলকাতায় আসা রোমানিয়ার অ্যাম্বাসেডর ড্যানিয়েলা মারিয়ানা সেজনভ এর। লক্ষ্য ছিল মৌ স্বাক্ষর। এর পাশাপাশি তিনি মৈত্রেয়ী দেবীর বাড়িও ঘুরে দেখেন। তিনি জানান,
“ শহরটির কথা বইতে এর আগে পড়েছি। সেইখানে এসে এত গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি সম্মানিত। আশা করি দুই দেশের অনেক ছাত্রছাত্রী এই মৌ এর ফলে উপকৃত হবে। ”
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ভালো পদক্ষেপ নিতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খুবই আনন্দিত। এই মৌ স্বাক্ষর এর ফলে দুই বিশ্ববিদ্যালয় এর মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের পথ আর ও প্রশস্ত হবে বলেই মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কৃষ্টি এতদিন বাংলার গর্ব ছিল, সেই কৃষ্টি এখন বিশ্বের দরবারে ও সমাদৃত হবে।