আজ চেপকে মুখোমুখি হতে চলেছে গুজরাত ও চেন্নাই (GT vs CSK)। লড়াই হতে চলেছে গুরু ও শিষ্য এর মধ্যে। গুজরাতের সঙ্গে চেন্নাই এর সব মিলিয়ে আইপিএল এ তিনবার মুখোমুখি হয়েছে জার মধ্যে তিনটিই জিতেছে গুজরাত। তবে তিনটি ম্যাচই ছিল গ্রুপ পর্বের তবে এই বারে আর গ্রুপ পর্বের না কোয়ালিফায়ারে ম্যাচ।
গুজরাতের টিম সব দিক থেকেই এই বারের খেতাব জয়ের প্রবল দাবিদার। শুভমান দুর্দান্ত ফর্মে রয়েছে। গুজরাতের কাছে গিল থাকলে চেন্নাই এর কাছে রয়েছে উঠতি প্রতিভা রুতুরাজ গায়কোয়াড়। একই সঙ্গে ব্যাটিং এ দাপট দেখানোর জন্য প্রস্তুত দুই দলের ব্যাটসম্যানেরা। অন্যদিকে বোলিংয়ে গুজরাতের কাছে মোহাম্মদ সামি ও রাশিদ খান এর মত বোলাররা রয়েছে। চেন্নাই এর কাছেও রয়েছে মাহির ট্রাম কার্ড মাহিষা পাত্তিরানা ও দিপাক চাহার এর মত বোলাররা। কিন্তু অতীতের ম্যাচ গুলি দেখে ক্রিকেটের অনেক বিশেষজ্ঞরা বলছেন গুজরাত কে হারানো চেন্নাই এর পক্ষে একটু চাপের হতে পারে।
চেন্নাইয়ের ঘরের মাঠে কিছুটা হলেও হোম অ্যাডভান্টেজ পাবে মাহিরা। সমর্থক দের উম্মাদনা আজকের ম্যাচে চেন্নাই কে অতিরিক্ত অক্সিজেন যোগাবে নাকি ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলবে গুজরাত এবার এটাই দেখার বিষয়।