মঙ্গলবার ভোরে প্রয়াত হন অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। হিমাচল প্রদেশের পথদুর্ঘটনায় শিকার হন অভিনেত্রী, বয়স ছিল মাত্র ৩২ বছর। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের জ্যাসমিনের চরিত্রে অভিনয় করতেন।তাঁর পর একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে।
জানা গিয়েছে,হিমাচল প্রদেশের চন্ডীগড়ের কাছে পাহাড়ি রাস্তায় বাক নেয়ার সময় খাদে পড়ে যায় অভিনেত্রীর গাড়ি। গাড়িতে শুধু তিনি নয় তাঁর সাথে ছিলেন তাঁর হবু স্বামী। ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর হবু স্বামীর চোট তেমন গুরুতর নয়। জানা যায়,তাঁদের দেহ উদ্ধার করে চণ্ডীগঢ়ে আনা হয়েছে। তাঁর পরিবারও ইতিমধ্যেই চণ্ডীগঢ়ে পৌঁছেছে। আজ সকালে বৈভবীর মরদেহ মুম্বইতে নিয়ে আসা হয়েছে । বুধবার সকাল১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বিখ্যাত অভিনেতা ও প্রযোজক জেডি মাজিথিয়া বৈভবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট শেয়ার করে লিখেছেন, “জীবন এতটা আনপ্রেডিক্টেবল হতে পারে তা বিশ্বাস করতে পারছি না”।একজন খ্যাতনামা টিভি অভিনেত্রী আকস্মিক মৃত্যুতে পরিবারসহ ভক্তদের ও চোখে জল। মাত্র ৩২ বছরে আকস্মিক মৃত্যুমেনে নিতে পারছে না কেউ।