মার্কিন মুলুকের ব্যাঙ্কিং সেক্টর গুলিতে সংকটের ছায়া। সিলিকন ভ্যালি ব্যাংক ও নাকি বন্ধ হয় গেছে। ব্যাংকটিতে নাকি অর্থের নিয়ন্ত্রণ ও নিয়ে নিয়েছে নিজেদের হাতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বব্যাপী যে মন্দার আশঙ্কা করা হয়েছিলো ২০২৩ সালে সিলিকন ভ্যালি ব্যাংক এর বিপর্যয় যেন তাকে মান্যতা দিচ্ছে।
মন্দার কালো ছায়াতে যেন ঢেকে গেছিলো বিশ্ব ঠিক ১৫ বছর আগে ফের সেই ছায়া যেন ঘনাচ্ছে। এদিকে গ্রাহকরা পড়েছে অস্বস্থি তে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধের খবরের পর। তবে ১০ মার্চ ব্যাংকটি বন্ধ হলেও আবার পুনরায় ১৩ মার্চ এ সিলিকন ভ্যালি ব্যাংক এর প্রধান দপ্তর সহ সমস্ত শাখা খুলবে। টাকা লেনদেন সহ সমস্ত ডিপোজিট টাকার ‘অ্যাক্সেস’ পাবেন গ্রাহকেরা।
বিভিন্ন কর্পোরেট ব্যাংক ও ইনভেস্টমেন্ট ব্যাংক একের পর এক বন্ধ হতে শুরু করে ২০০৮ এর পর থেকে। বিশ্ব যেন মন্দার গ্রাসে চলে গেছিলো। সিলিকন ভ্যালি ব্যাংকের এই পরিস্থিতিতে যেন ফের মন্দার আভাস পাচ্ছে ওয়াকিবহল মহল। আমেরিকাতে যদিও মন্দা দেখা দিলেও ভারতের অর্থনীতি এখন বেশ ভালোই রয়েছে। আর এই কারণের জন্য মার্কিন মুলুক ও বহু দেশ ছেড়ে নয়াদিল্লিতে আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগের জন্য বহু বড়ো বড়ো সংস্থা।