images (2)

অর্থ মন্ত্রক জানিয়েছে যে 31,000 থেকে 39,000 কোটি টাকার 26টি সাপ্তাহিক ধাপে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ছবি - Fair observer

বন্ডের মাধ্যমে ঋণ নেবে ভারত , ঘোষণা কেন্দ্র সরকারের

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

২০২৩-২০২৪ অর্থবর্ষে প্রায় ১৬ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নানা বন্ডের মাধ্যমে বাজার থেকে ৮.৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে কেন্দ্র একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

২০২৩-২০২৪ অর্থবর্ষে সব মিলিয়ে ১৫.৪৩ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হবে এমনটাই বাজেটে জানানো হয়েছে কেন্দ্র সরকারের থেকে । সেই অঙ্কের প্রায় ৫৭ শতাংশই নেওয়া হবে অর্থবর্ষের প্রথম ছয় মাসে। ২৬ সপ্তাহ ধরে দফায় দফায় ঋণ নেওয়া হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের প্রতি শুক্রবার ৩১ হাজার থেকে ৩৯ হাজার কোটি টাকা আসবে কেন্দ্রের কোষাগারে। অর্থ মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৪.১৬ লক্ষ কোটি টাকার ট্রেজারি বিলও বের করবে কেন্দ্র। প্রসঙ্গত বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আগামী অর্থবর্ষে ৫.৯ শতাংশ ঘাটতি থাকবে।

সরকার 31,000 থেকে 39,000 কোটি টাকা ঋণ নেবে বলে জানিয়েছে। অর্থমন্ত্রক জানায় যে এই ঋণ সরকার 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর, 30 বছর ও 40 বছরের মেয়াদের সরকারি সিকিউরিটির মাধ্যমে নেওয়া হবে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request