images (56)

আগামী মরসুমে কোন দলের হয়ে খেলবেন লিও মেসি Image Source: SPORT

বার্সেলোনা , আল-হিলাল নাকি আগামী মরসুমে প্যারিসেই থাকবেন লিও মেসি ?

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

আগামী মরসুমে কোন দলের হয়ে খেলবেন লিও মেসি সেই বিষয় ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ২০২৩ এর জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে লিও মেসির তবে মেসিকে দলে ধরে রাখতে চায় প্যারিস, তাই একটি নতুন চুক্তি পত্র দেওয়া হয়েছে মেসিকে তবে সেই চুক্তি এখনো গ্রহণ করেননি তিনি। অন্যদিকে মেসির প্রাক্তণ দল বার্সেলোনা চায় মেসিকে দলে ফেরাতে। লিও মেসির বাবা জর্জ মেসি নতুন চুক্তি নিয়ে কথা বলছেন বার্সেলোনা, পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে, তিনিই হলেন লিও মেসির এজেন্ট।

অন্য দিকে মেসিকে এই সপ্তাহে সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল-হিলাল চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিমধ্যেই খেলেছেন, এক মরসুমের জন্য ৪০০মিলিয়ন ইউরোর বেশি দেওয়া হবে এমনটাই লেখা আছে আল আল হিলালের চুক্তি পত্রে।

এছাড়াও আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিও মেসিকে চুক্তিবদ্ধ করতে চায়। আমেরিকার ইন্টার মায়ামির একজন অন্যতম মালিক ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম তিনিও চান মেসিকে ইন্টার মায়ামিতে আনতে, আগে এক বার মেসি আমেরিকার মেজর লিগ সকারে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এছাড়াও একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের কছে।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request