রাশিয়া ইউক্রেনের সংঘাতের ফলে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও আমেরিকায় মিসাইল হামলার হুমকি দিয়েছেন পুতিন ঘনিষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রে গুরুলিয়ভ।
তাঁর কথায়, “শত্রু কখন আক্রমণ করবে সেই অপেক্ষায় না থেকে আগেই বিপদের মোকাবিলা করা উচিত।” এছাড়ও আমেরিকাকে হুমকি দিয়ে তিনি আরো জানান গোটা আমেরিকাই কিন্তু আমাদের পরমাণু অস্ত্রের আওতায় আছে। আলাস্কা ও তাদের খুব কাছেই আছে গোটা কয়েক ব্রিগেডের হাতে যা মিসাইল রয়েছে তাতেই আলাস্কা ধুলোয় মিশে যাবে।”আমেরিকাকে হুমকি দিয়ে তিনি আরো বলেন এই মুহূর্তে টেক্সাসে হামলার প্রয়োজন নেই।
স্টেট ডুমা’র পুতিন ঘনিষ্ঠ সদস্য আন্দ্রে গুরুলিয়ভ।স্টেট ডুমা হচ্ছে রুশ জাতীয় আইনসভা।ফলে আন্দ্রে গুরুলিয়ভের মন্তব্য যে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য তাই রুষের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য সাধারণ মানুষ কে জানতে দিচ্ছেন না । ইউক্রেনএ দ্রুত লড়াই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই রুশ বাসিন্দাদের মনে জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে ডুমাকে আশ্রয় করেছেন পুতিন।
গত বছরই ইউক্রেনকে অত্যাধুনিক ‘হিমারস রকেট সিস্টেম’ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে রুশ ভূখণ্ডে হামলা চালানোর মতো দূরপাল্লার কোনও অস্ত্র কিয়েভকে দেওয়া হবে না। কিন্তু শেষমেশ অবস্থান বদল করেন ওয়াশিংটন। এর ফলে ইউক্রেনকে হাতিয়ার দিলে ফল ভুগতে হবে বলে হুমকি দেয় রাশিয়া।