body-4

News 18 Bangla

সুলভে দেহ সংরক্ষণ ফ্রিজার : দমদমে গড়ে উঠছে বৃহৎ পরিকাঠামো

Post Score: NA/5
Topic & Research
NA/5
Creativity & Uniqueness
NA/5
Timeliness & Social Impact
NA/5
Score available after assessment. Please check back later.

কর্মসূত্রে ভিন রাজ্যে বা বিদেশে থাকা পরিজনদের পরিবারের কারও মৃত্যু সংবাদ পেয়ে , ফিরতে সময় লাগে কয়েকদিন । ফলে মৃতদেহ সংরক্ষণের জন্য ভরসা হতে গোনা কয়েকটি জায়গার ওপর যার বেশিরভাগটাই কলকাতায়। তবে দক্ষিণ দমদম এলাকা বাসীর কাছে সুখবর যে এবার এই ব্যবস্থা করতে চলেছে খোদ দক্ষিণ দমদম পুরসভা ।

পুরসভার তরফে জানানো হয়েছে , এই পরিকল্পনা বহুদিনের তবে এবার এটি কার্যকর হতে চলেছে । তবে প্রথমেই এর জন্য যে বৃহৎ পরিকাঠামো দরকার তা গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি , তার জন্য জমি চিহ্নিতকরণের কাজ চলছে এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান পূর্ণ হলে দ্রুততার সাথে এই পরিকাঠামো গড়ে তোলা হবে ।

প্রাথমিকভাবে কারোর প্রয়োজনে সুলভে মৃতদেহ সংরক্ষণের ফ্রিজের ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে । পুরসভার চেয়ারম্যান পরিষদ ( স্বাস্থ্য ) সঞ্জয় দাস জানান স্থানীয়ভাবে দেহ সংরক্ষণের সুযোগ না থাকায় মানুষদের ছুটতে হয় কলকাতায় , তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এই ব্যবস্থা চালু হওয়ায় সুবিধা হবে বলে দাবি স্থানীয় মানুষদের একাংশের।

Sounds Interesting? Share it now!

You May Also Like

Create✨

Oops...Sorry !

You have to Login to start creating on Youthesta.

Don’t have an account? Register Now

Not from Behala College but still Interested? Request