শিক্ষা মন্ত্রকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল বোর্ডগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হলো এই জাতীয় কর্মশালায় অংশ নেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ন্যাশনাল কাউন্সিলিং ফর, ভোকেশনাল ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার্স।
শিক্ষা মন্ত্রকের কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল সংক্রান্ত সমস্ত রিপোর্ট পেশ করা হয়েছে। এবং খতিয়ে দেখতে হবে পরীক্ষার পদ্ধতি নিয়ে ভবিষ্যতে কোন পরিবর্তন হবে কিনা। এছাড়াও বিভিন্ন বোর্ডকে এক ছাদের তলায় এনে পড়ুয়াদের পঠন পাঠনের জন্য সুসংগঠিত কাজ হবে তাদের মাধ্যমেই।
স্কল শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন-পাঠ্যক্রমের মান, নম্বর দেওয়ার পদ্ধতি, মূল্যায়নের ধরনের পড়ুয়াদের উৎসাহ দেওয়ার মাধ্যমে স্কুল বোর্ডগুলি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির চেষ্টা হতে হবে। সম্প্রতি ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরামর্শ মেনেই উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের বই থেকে মোঘল সাম্রাজ্যের অধ্যায়টা ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। এই সঙ্গেই গ্রহণ বর্জনীয় নানারকম তর্ক-বিতর্ক হয়েছিল । বোর্ডগুলোকে এক ছাদের তলায় এনে কিভাবে কড়া নজরদারি চালাতে চাইছে শিক্ষা মন্ত্রক এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে।