গত ৪ঠা এপ্রিল, শুক্রবার শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে অভিষেকের ম্যাচের মতোই অনুভূতির কথা জনিয়ে দিলেন বিরাট কোহলি। টেস্ট ম্যাচ শুরুর আগে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে বিশেষ টুপি পুরস্কার পেলেন বিরাট কোহলি। বিরাট কোহলি বলেন বরাবরই রাহুল দ্রাবিড় তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার তাই তার কাছ থেকে শততম টেস্ট ম্যাচে বিশেষ পুরস্কার পাওয়া অনেক গর্বের।
৪ঠা এপ্রিল, শুক্রবার ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচে মোহালিতে বহু ক্রিকেট প্রেমীদের ভিড় দেখা যায়। টেস্টের প্রথমদিনে সবসময় পুরো স্টেডিয়াম জুড়ে ” কোহলি – কোহলি – কোহলি” – জয়ধ্বনি শুনতে পাওয়া যায়। এইদিনে বিরাট কোহলি খেলতে নামার আগে বলেন – আজ মাঠে আমার স্ত্রী, ছোটবেলার কোচ, ভাই এবং সমস্ত পরিবারের সদস্যরা রয়েছেন। ক্রিকেট টা টিম গেম তাই এনারা আমার পাশে না থাকলে আমি কখনোই এই জায়গায় পৌঁছতে পারতাম না।
কোহলি তার শততম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির আশা দেখিয়েও শেষে ৪৫ করেই আউট হয়ে যান। ওই দিন সচিন থেকে লারা সকলেই বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ খেলার জন্য অভিনন্দন জানান। ভারতীয় ক্রিকেটের মাত্র ১১ নম্বর খেলোয়াড় বিরাট কোহলি যিনি একশটি টেস্ট ম্যাচ খেললেন। এইদিনে বিরাট কোহলির টেস্ট ম্যাচে আট হাজার রান পূরণ হয়।