গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে ক্লাস 10 ও 12 সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসি বোর্ডের পরীক্ষা দুটি পর্যায়ে হয়েছিল।
কেন্দ্রীয় বোর্ড-এর নতুন ঘোষণা অনুযায়ী ২০২৩ সালে ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস 10 ও 12 এর পরীক্ষা শুরু হতে পারে। যদিও এখনো সঠিক ভাবে পরীক্ষার দিন জানা যায়নি, তবে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট গুলিতে অর্থাৎ cbse.nic.in অথবা cbse.gov.in, এই দুটি ওয়েবসাইটে পাওয়া যাবে পরীক্ষার রুটিন।
এ বছর করানোর আগের নিয়মেই পরীক্ষা নেওয়া হবে ।পরীক্ষার মোট ৮০ নম্বর এর মধ্যে ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকছে ইন্টারনাল এসাইনমেন্টের জন্য। ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে সিবিএসসি অনুমোদিত স্কুলগুলিকে পরীক্ষার বিষয়ে সচেতন থাকার নির্দেশ পাঠানো হয়েছে । ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ ই মে পর্যন্ত স্কুলে যাতে কোন নির্মাণ বা অন্যান্য কাজ না চলে যেখানে বাইরের কেউ জড়িত হতে পারে সেই বিষয়গুলি নিশ্চিত করার জন্য স্কুলগুলিকে CBSE-এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।