চীন থেকে নিজেদের সংস্থার উৎপাদন প্রায় সরিয়ে নিতে চাইছেন গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় সংস্থা অ্যাপেল কোম্পানি । গত কয়েক সপ্তাহ থেকে অ্যাপেল কর্মীদের বারবার বিক্ষোভের ফলে কোম্পানির প্রচুর ক্ষতি হয়েছে। এর ফলে চীনের প্রতি নির্ভরশীলতা কমিয়ে ভারত বা ভিয়েতনামের মতো দেশগুলির সাথে যুক্ত হবে বলে জানা গিয়েছে।
গত এক মাস ধরেই অ্যাপেলের লক্ষ্য লক্ষ্য কর্মীরা কাজের শর্ত, বেতন এমন একাধিক বিষয় নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার পথে নেমে বিক্ষোভ করছে। এই বিক্ষোভের জেরে উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এবং এর ফলে কোম্পানির ক্রমাগত ক্ষতি হয়ে চলেছে ।
অ্যাপেলের সূত্রে, জানা যাচ্ছে ভবিষ্যতে ভারতের মাটিতে তৈরি হতে পারে প্রচুর পরিমাণ আইফোন।