নগরায়নে দিন দিন চাষের জমি কমে যাওয়ার ফলে চাষীদের বেকারত্ব বেড়ে যাচ্ছে সেই কারণে মাঠে নয় ধান চাষ হচ্ছে বাড়িতে। তাও আবার ছাদে।
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলকে ব্যবহার করে জৈব পদ্ধতিতে ফলানো হচ্ছে ধান। দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের বড়ুয়া পাড়ার বাসিন্দা অমল বিশ্বাস এমন ঘটনা ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে গ্রামের বাসিন্দাদের।
এই সব চিন্তা থেকেই মাস ছ’য়েক আগে বাড়ির ছাদে ধান চাষ করার ভাবনা আসে পেশায় ইলেকট্রনিক্স টেকনিশিয়ান অমলের। এরপরেই তিনি তার বাড়ির ৮০০ বর্গফুট ছাদে চাষের পরিকল্পনা করেন। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ধান রোপণের পাত্র হিসেবে ব্যবহার করেন তিনি পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে এরকম ভাবনা চিন্তা করেছেন তিনি।তবে, ধান ফলানোর জন্য কোনওরকম কৃত্রিম সার ব্যবহার করেননি দত্তপুকুরের অমলবাবু।
ফেলে দেওয়া শাকসবজি, আলু-সহ অন্যান্য ফলের খোসা, ভাতের ফ্যান দিয়ে তৈরি করেছেন পরিবেশ বান্ধব জৈব সার ।এই পদ্ধতিতে চাষ করে বাড়ির ছাদে প্রায় ১ হাজার ধানের বীজ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এই পদ্ধতিতে বছরে চারবার ধানের ফলানো যাবে বলে জানা গিয়েছে।
এবিষয়ে অমল বিশ্বাস বলেন আমি শুধু চেয়েছি, বেকার সমস্যা সমাধান। এই পদ্ধতিতে চাষ করলে খরচে অনেক কম হবে। এবং যে কোন পরিবার স্বচ্ছল ভাবে জীবন যাপন করতে পারে।