ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। পুলিশি সূত্রে খবর পাওয়া গেছে, মেরিল্যান্ড স্ট্রিটের বাল্টিমোরে ‘ব্রুকলিন ডে ’উদযাপন করছিলেন স্থানীয়রা ঠিক তখনই ২০ থেকে ৩০ রাউন্ড গুলি চলে সেই পার্টিতে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তিদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার জন্য দায়ী অভিযুক্তকে শনাক্ত করা যায়নি।
এই শহরের পুলিশ কমিশনার রিচার্ড ওয়ারলি জানিয়েছেন – রাত সাড়ে বারোটা নাগাদ তাদের কাছে বেশ কয়েকবার ফোন আসে এবং খবর পেয়েই ঘটনস্থলে পৌঁছান তারা। সেখানে গিয়ে তারা জানতে পারে একজন মহিলা ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এবং ৯ জন সেই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় আহত ছিলেন। কিন্তু এখনো অব্দি সেই দুর্ঘটনা জনিত অপরাধীকে শনাক্ত করা যায়নি তবে এই নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
সেই শহরের মেয়র অভিযুক্তের বিষয় স্থানীয়দের বিশদ তথ্য দেয়ার আবেদন জানিয়েছেন এবং তিনি এও বলেছেন পুলিশকে তদন্তের জন্য সব রকম সাহায্য করবেন তিনি।