রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনের ইকোপার্কের প্যাঁচার মোড়ের সিগন্যালে আবারো বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন ১জন বাইক আরোহী-সহ তিনজন।
দুর্ঘটনার খবর পেয়ে ইকোপার্ক ও নিউটাউন ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে আসেন।তাঁরা চিনারপারকের বেসরকারি হাসপাতালে নিয়ে যান আহতদের।এবং রেষারেষি করা চারজন গাড়িচালককে আটক করেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় একটি পণ্যবাহী মিনি ট্রাক নিউটাউন বিশ্ববাংলা গেটের দিক থেকে চিনারপার্কের দিকে যাচ্ছিল।তখন একটি চারচাকা নিজেদের মধ্যে রেষারেষি করতে করতে আসছিল।সেইসময় একটি গাড়ির চালক ইকোপার্ক প্যাঁচার মোড়ের কাছে গতি হারিয়ে ফেলে ও সিগনালে থাকা বাইককে সজোরে ধাক্কা মারে। শুধু তাই নয় সিগন্যালে থাকা তিনটি গাড়িকে ধাক্কা মারে। এই ঘটনায় মোট ৬টি গাড়ি দুর্ঘটনায় পড়ে।সেই সময় যানজট হলেও পরে গান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
নিউটাউনের মূল সড়ক পথ বিশ্ব বাংলা সরণির উপর এর আগেও বেপরোয়া গতির কারণে তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মরত এক তরুণীর মৃত্যু ঘটে।সাথে তরুণীর সাথে থাকা বাইক চালক ও জখম হয়েছিল।পুলিশ সূত্রে জানা যায়, ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছিল পুলিশ।