গত রবিবার রাতে ঠিক 1.50 থেকে 2:30 নাগাদ দুষ্কৃতীরা আমেরিকার সান ফ্রান্সিসকো তে উপস্থিত ভারতীয় দূতাবাসে অগ্নিকাণ্ড ঘটায়। গত পাঁচ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় হামলা করে দুষ্কৃতীরা। এই ঘটনার হিসাবে দোষী হিসাবে ধরে নেওয়া হচ্ছে খলিস্থানপন্থীদের।
জানা গেছে গত মার্চ মাসে প্রথমে এই ভারতীয় দূতাবাসে ভাঙচুর করা হয়। তখন খলিস্তানি নেতা অমৃত পাল সিংহ ভারতের নিখোঁজ ছিলেন এবং তাকে খোঁজার জন্য পাঞ্জাব পুলিশ সমগ্র দেশে তল্লাশি চালাচ্ছিলেন। এর কারণে খোলিস্তানিরা ভারতীয় দূতাবাসে ভাঙচুর জ্বালায় ও সেখানে খলিস্তানি প্রতীক চিহ্ন যুক্ত পতাকা লাগিয়ে আসে ও তাদের নেতাকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি হিসাবে একটি পোস্টার রেখে দিয়ে আসে।
এই দ্বিতীয়বার হামলার পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ জানিয়েছেন- “আমেরিকা সব রকম হিংসাত্মক কার্যকলাপের বিরোধী ও বিশেষ করে বিদেশি প্রতিনিধির উপর হামলা আমেরিকায় শাস্তিযোগ্য অপরাধ।
তবে এই ঘটনায় কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি আগুন লাগবার খবর দমকলে জানানো হলে দ্রুত দমকল বাহিনী এসে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে বলে সূত্রে খবর।