আকাশে উড়লেই ভেঙে পড়েছে রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমান, বারবার দুর্ঘটনার কবলে পড়ছে মিগ-২১ ফাইটার জেট। এই অবস্থায় Indian Air Force যুদ্ধবিমানের পুরো ফ্লিটকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো।
চলতি বছরের ৮ মে সুরাতগড় বায়ু সেনা ঘাঁটি থেকে উড়েছিল ওই যুদ্ধবিমানটি। রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাজস্থানের হনুমানগড় গ্রামে একটি বাড়ির উপর ভেঙ্গে পড়ে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
শনিবার মন্ত্রকের এক পদস্থ আধিকারিক বলেন, “কেন বারবার দুর্ঘটনার কবলে পড়েছ ,মিগ-২১ তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানগুলিকে ওড়ানো হবে না। সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে খবর, ২০২৫-র মধ্যেই সমস্ত বিমানগুলিকে বাতিল করা হবে। ৮ মে দুর্ঘটনার পর নির্ধারিত সময়ের আগে মিগ-২১ যুদ্ধবিমানের পুরো ফ্লিটকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো ভারতীয় বায়ুসেনা।
গত ৮ মে-র দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ওই দিন রুটিন কসরতের জন্য সুরতগড়ের ঘাঁটি থেকে ওই বিমানটি ওড়ার আগে ভালোভাবে জেটটিকে পরীক্ষা করা হয়েছিল। তার পরও কী ভাবে তা ভেঙে পড়ল তা নিয়ে রহস্য।
৮ তারিখের দুর্ঘটনায় সামান্য চোট পান ফাইটার পাইলট। সাধারণত, এই ধরনের ঘটনায় পাইলটের মারাত্মক ক্ষতি হয়। দুর্ঘটনারনজন্য পাইলটের কোনও হাত ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
১৯৬০-এ রাশিয়ার তৈরি প্রায় ৮০০টি জেট এখনও পর্যন্ত ব্যবহার করেছে এয়ারফোর্স। বারবার দুর্ঘটনার কবলে পড়েছে মিগ-২১জেট।ফাইটার পাইলটদের মৃত্যু হওয়ায় এই যুদ্ধবিমানের নাম হয়ে যায় ‘উড়ন্ত কফিন’। এবার থেকে মিগ-২১ এর বদলে দেশের তৈরি তেজাস যুদ্ধবিমানের সাহায্য নেওয়া হবে বলে জানান ভারতীয় বায়ুসেনা।