জ্যাভলিনে ফের সোনা জয় ভারতের। তবে এবার নীরাজ চোপড়া নয়, এশিয়ান গেমসে জ্যাভলিনে সোনা জয় অন্নু রানির। শ্রীলঙ্কা ও চীন কে কড়া টক্কর দিয়ে জয় ছিনিয়ে নিল ভারতের কন্যা।
এদিন ভারতের অন্নু রানির সঙ্গে জ্যাভলিন থ্রো-র টক্করে ছিল শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ের।
এদিন ফাইনালের প্রথম থ্রো- এ ৫৬.৯৯ মিটার ছুড়লেও
দ্বিতীয় থ্রোয়েই সমতা ফিরিয়ে আনে ভারতের অন্নু। দ্বিতীয় থ্রো-এ ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। অন্যদিকে ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে যায় শ্রীলঙ্কার নাদিশা।৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসে চিনের লিউ। তখনও তিনটি শট বাকি ছিল ভারতীয় অ্যাথলিটের। এরপর নিজের চতুর্থ থ্রো-এই বাজিমাত। ৬২.৯২ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করলো অন্নু। তার চতুর্থ থ্রো-র পর বাকিরা সেখান থেকে আর অন্নুকে টপকাতে পারেননি। ফলস্বরুপ আরও একটা সোনা এলো ভারতের ঝুলিতে।
অন্নু রানির সোনা জয়ের পর মঙ্গলবার দিনের শেষে ভারতের সোনা ১৫টি। ২৬টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ-সহ মোট ৬৯টি পদক জিতেছে ভারত। পদক তালিকায় চার নম্বরে উঠে এলো ভারত। ১৫৯টি সোনা, ৮৭টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ, অর্থাৎ ২৯২টি পদক নিয়ে শীর্ষে চিন।