সূত্রে খবর দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ভুজুডি সাঁওতালডিহির ঝাড়খন্ড লাগোয়ার একটি স্টেশনে ঘটনাটি ঘটে। সাঁওতালডিহির সিনেমা হল লেভেল ক্রসিং এর রেল লাইনের ট্রাকের উপর দিয়ে একটি ডিজেলবাহী ট্রাক হঠাৎ করেই আটকে পড়ে এবং সেই সময় লেভেল ক্রসিং এর গেটও পড়ে যায় ও ট্রাক্ এর চালক এবং খালাসি সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায় স্থানীয়রা চেষ্টা করলেও ব্যর্থ হয় ট্রাকটিকে সরাতে । জানা যায় যে সেই সময়ই ২২৮১২ নিউ দিল্লি ভুবনেশ্বরগামী ট্রেনটি এগিয়ে আসতে থাকে। এবং চালক এই ঘটনাটিকে লক্ষ্য করে বুদ্ধি করে এমার্জেন্সি ব্রেক টানলে ট্রেনটি থেমে যায়। কোন যাত্রীর ক্ষতি না হলেও ট্রেনের একাধিক বগির ক্ষতি হয় ও প্রায় ২৯ মিনিটের জন্য ওখানেই ট্রেনটি আটকে পড়ে।
আদ্রা ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার বলেছেন -“বিকেল হয়ে যাওয়ার কারণেই এই ঘটনাটি ঘটে কিভাবেই ঘটনাটি ঘটেছে তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করা হচ্ছে এবং গেটম্যানকে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে।” ঘটনাটি ঘটার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং অনেক যাত্রী সেই আতঙ্কে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে।
এখন প্রশ্ন উঠেছে যে হঠাৎ করেই কিভাবে ঠিক রেললাইনের পাশেই ট্র্যাক্টারটির ওয়াকিবহাল হয়ে যায় ও সেই সঙ্গে ক্রসিং এর গেট ঠিক তখনই কিভাবে বন্ধ হয়ে যায়।