এয়ার ইন্ডিয়া মাঝে আকাশে উড়তেই ‘ফ্লাইট ইঞ্জিনে’ দেখা গেল গোলমাল | যার ফলে ঘটতে পারতো এক বড়োসর দুর্ঘটনা কিন্তু পাইলটের তৎপরতায় রক্ষা পেলো দিল্লি থেকে আমেরিকার সান ফ্রান্সিসকোগামী এই এয়ার ইন্ডিয়া বিমানটি | এই জরুরি অবস্থায় বিমানটিকে রাশিয়ার এক বিমানবন্দরে অবতরণ করানো হয় | জানা গিয়েছে ২১৬ জন যাত্রী,পাইলট সহ বিমান কর্মী সকলেই নিরাপদে রয়েছেন।
এয়ার ইন্ডিয়া সূত্রের খবর, ৫ই জুন সোমবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এআই১৭৩-এ বিমানটি রওনা হয়। সেই বিমানে ছিলেন ২১৬জন যাত্রী ব্যতীত পাইলট কো – পাইলট সহ বিমান কর্মী আরো ১৬ জন | হঠাৎই মাঝ আকাশে ফ্লাইট ইঞ্জিনে গন্ডগোল দেখা যায়| বিপদের আশঙ্কা পেয়ে কোন ঝুঁকি নিতে চাননি পাইলট,তাই আমেরিকার সান ফ্রান্সিসকোর বদলে রাশিয়ার মাগাদনের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানের সমস্যার কথা জানায় পাইলট | সেখান থেকে অনুমতি পেলে রাশিয়ার মাগাদন বিমানবন্দরেই এই বিমানটিকে নামিয়ে দেওয়া হয় |
সূত্রের খবর বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে | এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানের ২১৬ জন যাত্রী এবং ১৬ জন বিমান কর্মী সকলেই সুস্থ আছেন | তবে বিমানের ইঞ্জিনে কি ধরনের গন্ডগোল হয়েছে তা খতিয়ে দেখার ব্যবস্থা করা হয়েছে |