মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিক বৈঠকে জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ কলকাতা মহানগরে একটি শাখা অফিস খুলতে পারে। এদিন তিনি জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক প্রতিনিধিদল আগামী ২১ মার্চ কলকাতায় আসতে চলেছে এবং এই বিষয়ে একটি MOU স্বাক্ষরিত হবে। সেই চুক্তির ভিত্তিতে কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি শাখা অফিস তৈরি করা হবে । তিনি আরও জানান, জমি চিহ্নিতকরণ প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে।
পৃথিবীর অন্যান্য বড় বড় বাণিজ্যিক শহরগুলির মতোই কলকাতাও এমন একটি শহর যেখানে ব্যাবসা বাণিজ্যকে বিশেষ ভাবে দেখা হয় এবং ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মতোই এই কলকাতা শহরে বাণিজ্য করতে চায় বড় বড় সংস্থা। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ কলকাতায় তাদের শাখা অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে। মূলত পূর্বাঞ্চলের প্রধান শহর হিসাবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে । এই প্রসঙ্গে দেশ বিদেশের সঙ্গে বাণিজ্যের প্রসার আরও বৃদ্ধি হবে এবং বিশ্বের নানা দেশের সঙ্গে বাণিজ্যের রাস্তা খুলে যাবে বলে বলে আশাতীত রাজ্য সরকার।